নিউজিল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ডেস্ক, রাজনীতি ডটকম
ওয়ানডেতে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল বাংলাদেশ দল। এবার কিউইদের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে ঐতিহাসিক ওয়ানডে জয়। নেপিয়ারে আজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে এটাই প্রথমবারের মতো ওয়ানডে জয় তাদের।

অসাধারণ বোলিংয়ে জয়ের অর্ধেক কাজ আগেই সেরে রেখেছেন বোলাররা। ব্যাটাররাও হতাশ করেননি। আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে ৯৮ রানেই গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে অতিথিদের বিপক্ষে নিউজিল্যান্ডের এটাই সর্বনিম্ন স্কোর। টানা দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে ধবলধোলাই এড়িয়ে স্বস্তির জয়ের খোঁজে মাঠে নামেন নাজমুল হোসেন শান্তরা।

অধিনায়ক শান্ত তো গতকালই আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, শেষ ম্যাচটা তাঁরা জিতবেনই! জয়ের জন্য তাঁরা খেলবেন।আজ ১৬তম ওভারে আদিত্য আশিকের প্রথম বলে দুই রান নিয়ে শান্তই দলের জয় নিশ্চিত করেন।

৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে চোখের সমস্যা নিয়ে পঞ্চম ওভারে সৌম্য সরকার মাঠ ছেড়ে বেরিয়ে যান। ক্রিজে আসেন শান্ত। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার এনামুল বিজয়ের সঙ্গে ৫০ বলে ৬৯ রানের দারুণ এক জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। জয় থেকে যখন ১৫ রান দূরে, তখন উইলিয়াম রুর্কির শিকার হয়ে ফেরেন বিজয়। ৩৩ বলে ৭টি চারে ৩৭ রান আসে তাঁর ব্যাট থেকে।

এরপর লিটন দাসকে নিয়ে বাকি কাজ সারেন শান্ত। ১৬তম ওভারের প্রথম বলে ২ রান নিয়ে দলের জয় ও নিজের ফিফটিও নিশ্চিত করেন শান্ত। ৪১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার। লিটন অপরাজিত থাকেন ১ রানে।

তার আগে প্রথম দুই ওয়ানডে বিবেচনায় ম্যাকলিন পার্কে রীতিমতো অবিশ্বাস্য বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। সফরকারীদের পেস বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ৩১.৪ ওভারে থেমে যায় তাঁদের ইনিংস। সর্বোচ্চ ২৬ রান করেছেন উইল ইয়ং আর অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে আসে ২১ রান।

নতুন বলে রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে তানজিম হাসান সাকিব দারুণ শুরু এনে দেন বাংলাদেশ দলকে। পরে শরীফুল ইসলাম দ্বিতীয় স্পেলে ফিরে টানা ৩ ওভারে নেন ৩ উইকেট। ফিরে তানজিম আরেকটি উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার এলোমেলো করে দেন।

সেখান থেকে সৌম্য সরকার নিখুঁত লাইন ও লেংথে বোলিং করে তুলে নেন ৩ উইকেট। সৌম্য-শরীফুলদের দিনে মোস্তাফিজুর রহমান ছিলেন বিবর্ণ। কিন্তু শেষ উইকেট উইলিয়াম রুর্কিকে ফিরিয়ে তিনিও ফেলেন উইকেট। সৌম্য, শরীফুল ও সাকিব নিয়েছেন ৩টি করে উইকেট।

বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রান পেয়েছে নিউজিল্যান্ড। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল মিরপুরে ১৬২ রান। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে এটি তাদের শত রানের আগে গুটিয়ে যাওয়ার নবম ঘটনা। ৭ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১২ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

১৪ ঘণ্টা আগে