নাশকতায় ডিএসসিসির ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

বাসস

কোটা বিরোধী আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী দুষ্কৃতিকারীদের তান্ডবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ক্ষয়ক্ষতির অর্থমূল্য প্রায় ১০ কোটি টাকা।

নাশকতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করায় তীব্র নিন্দা জানিয়ে ঢাকাবাসীর পক্ষে আজ ডিএসসিসির এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় সম্পদের মালিক দেশের আপামর জনসাধারণ। কিন্তু সম্প্রতি কতিপয় সংঘবদ্ধ দুষ্কৃতিকারী তথা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অতৃপ্ত ও স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের তা-বলীলায় মেতেছিল। এ ধরনের ঘৃণ্য রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে দক্ষিণ সিটি কর্পোরেশন তীব্র নিন্দা জানায়।

বস্তুত এসব ধ্বংসযজ্ঞের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের হীন অপচেষ্টা ও ষড়যন্ত্র দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। পরিকল্পিতভাবে ভয়াবহ নাশকতা চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করায় ঢাকাবাসীর আস্থার আশ্রয়স্থল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তীব্র নিন্দা জানাচ্ছে। ঢাকাবাসী বিশ্বাস করে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে রাষ্ট্র যথাযথ ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় উদ্যোগী ভূমিকা পালন করবে।

ডিএসসিসি জানায়, সাম্প্রতিক সহিংস দুর্বৃত্তায়নের মাধ্যমে দুষ্কৃতিকারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত ৩টি ড্রাম্প ট্রাক ও মেয়র হানিফ উড়ালসেতুর টোলপ্লাজা জ্বালিয়ে দিয়েছে। এছাড়া, কর্মকর্তাদের বহনকারী ৩টি গাড়ি ভাংচুর, যাত্রাবাড়ী-শনির আখড়া এলাকাসহ কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার সড়ক বিভাজকের বেষ্টনী উপড়ে ফেলে সড়ক বিভাজক ধ্বংস ও তৎপরবর্তী সেসব স্থানের সড়ক খনন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক খনন কাজে ব্যবহৃত ম্যাকাডাম দিয়ে পিকেটিং, আজিমপুর ও এলিফ্যান্ট রোডে দুইটি যাত্রী ছাউনি ভাংচুর, সায়েন্সল্যাব মোড়ের হাতি ভাষ্কর্যের বেষ্টনী ক্ষতিগ্রস্ত, অঞ্চল-৯ ও ১০ এর বিপুল পরিমাণ ম্যানহোল কাভার লুটপাট এবং নীলক্ষেত থেকে ল্যাবএইড হয়ে ধানমন্ডি ২৭ নম্বরের মিরপুর রোড হতে শংকর হয়ে ধানমন্ডি ১৯ নম্বর রোড, গ্রীন রোড, সায়েদাবাদ জনপদ মোড় থেকে যাত্রাবাড়ী-কাজলা হয়ে শনির আখড়া এলাকাসহ বিভিন্ন এলাকার হেঁটে চলার পথ (ফুটপাত) বিনষ্ট করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও বাল্ব, ধলপুর সামাজিক অনুষ্ঠান কেন্দ্রসহ কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ব্যবহৃত মালামাল লুটপাট ও ধ্বংস করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

জেলা প্রশাসন জানিয়েছে, আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, পাহাড়িকা, মিয়ার পাহাড়, মতিঝর্ণা, লালখান বাজারের পোড়া কলোনি, আমবাগান, উত্তর হালিশহরসহ একাধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।

১৬ ঘণ্টা আগে

স্কুলছাত্রীকে ধর্ষণ-হত্যা: ৪ ফাঁসির আসামির সাজা কমে যাবজ্জীবন-খালাস

শরীয়তপুরের জাজিরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে

মিটারের ত্রুটিতে নয়, নতুন ট্যারিফের কারণে জুনে বিল বেড়েছে: বিদ্যুৎ বিভাগ

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।

১৮ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান, একদিনে ২ হাজার ৩৩৬ মামলা

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।

১৮ ঘণ্টা আগে