হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৬: ৩২
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়িত্বরত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানার পর গতকাল রাতেই অভিযুক্তদের আটক করেছে পুলিশ। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, দায়িত্বরত সকল আনসার সদস্যকে ডেকে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে গেছে। ভুক্তভোগী নারী বর্তমানে সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।

পুলিশ ও ভুক্তভোগীর স্বামী জানান, রোববার দিবাগত রাতে ভুক্তভোগী ও তার স্বামী নারায়ণগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়ি যাচ্ছিলেন। রাত ২টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হওয়ায় নিরাপত্তার জন্য তারা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।

এ সময় দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। এরপর হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় ভুক্তভোগীকে নিয়ে গিয়ে ওই আনসার সদস্যরা ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

পরে ভুক্তভোগী নারী নিচ তলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে শনাক্ত করেন এবং পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ওই নারী যেন সঠিক চিকিৎসা পান, সে বিষয়টি দেখার জন্য হাসপাতালে গিয়েছিলাম। তার স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এদিকে ধর্ষণের ঘটনাটিকে ‘ন্যাক্কারজনক এবং অমানবিক’ অভিহিত করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পর সদর উপজেলার অফিসার (আনসার) শামীমাকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া মাত্রই দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ধর্ষণ মামলা বৃদ্ধির ‘কারণ’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।

৩ ঘণ্টা আগে

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান

সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ

৪ ঘণ্টা আগে

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

৫ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

৫ ঘণ্টা আগে