আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদাত বার্ষিকী কাল

বাসস
আহসান উল্লাহ মাস্টার। ফাইল ছবি

স্বাধীনতার পদকপ্রাপ্ত শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০ম শাহাদাৎ বার্ষিকী আগামীকাল ৭ মে। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে স্বরণসভা, আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, গণভোজ ও তবারক বিতরণ।

এছাড়া সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুপার্ঘ্য অর্পণ নিবেদন শেষে বিকেলে মিলাদ, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ গ্রহণ করবেন।

এ উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ), গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে), টঙ্গী প্রেসক্লাব, সিরাজ উদ্দীন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ, নোয়াগাও ক্রীড়া ও সমাজকল্যাণ যুব সংঘ, ভাওয়াল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ভাওয়াল আইডিয়াল একাডেমি, হায়দরাবাদ জনকল্যাণ সমিতি ও ভাওয়াল শিশু কিশোর ফোরামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন আহসান উল্লাহ মাস্টারের কবরে পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

অপরদিকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি থাকবেন এমপি জাহিদ আহসান রাসেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আজমত উল্লা খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আতাউল্যাহ মন্ডল ও ওয়াজ উদ্দিন মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আব্দুল হাদী শামীম। সভা সঞ্চালনা করবেন এ বি এম নাসির উদ্দিন নাসির।

শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য ছিলেন। ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের মদদপুষ্ট একদল সন্ত্রাসী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে এ হত্যা মামলার রায় হয়। শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে জাহিদ আহসান রাসেল এমপি ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৩ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৫ ঘণ্টা আগে

নোয়াখালীতে ৩ বন্ধু হত্যাকাণ্ড: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

৬ ঘণ্টা আগে