নাটোরে গভীর রাতে বাসে অগ্নিসংযোগ

নাটোর প্রতিনিধি
দুর্বৃত্তদের আগুনে পুড়েছ মুক্তিসেনা নামের একটি বাস। ছবি: সংগৃহীত

নাটোরে থেমে থাকা অবস্থায় আগুন দিয়ে পোড়ানো হয়েছে মুক্তিসেনা নামে একটি বাস। শনিবার দিনগত রাত ৩টা ১০ মিনিটে শহরের ভবানীগঞ্জ এলাকায় বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।

জানা যায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেলে করে এসে মুক্তিসেনা নামে দাঁড়িয়ে থাকা ওই বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের লোকজন আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসের চালক মো. প্রিন্স বলেন, ‘মুক্তিসেনা নামের ওই বাসটি শনিবার রাত সাড়ে ৭টার দিকে ভবানীগঞ্জ এলাকায় সোনারতরী হোটেলের সামনে গ্যারেজ করে বাড়ি চলে যাই। ভোরে খবর পেয়ে এসে দেখি গাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।’

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, ‘দুর্বৃত্তদের শনাক্ত করাসহ তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ রোববার থেকে সারা দেশে শুরু হয়েছে। বিজিবি, র‍্যাব ও পুলিশের টহলসহ নাটোর জেলার গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৪ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

২১ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

২১ ঘণ্টা আগে