প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগান থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের একটি সুপারি বাগানে মরদেহটি পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো ছুরি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই এলাকার হাজী বাড়ির সামনে আবু তাহেরের সুপারি বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয় বাসিন্দা না হওয়ায় কেউ তাঁকে চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে ধারালো ছুরি দিয়ে মেরে রাস্তার পাশে ফেলে গেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাগানে একটি ধারালো ছুরি পাওয়া গেছে। পরিচয় শনাক্ত করতে চেষ্টা চলছে। মরদেহের পেটে জখম রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৮ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
২১ ঘণ্টা আগে