প্রতিবেদক, রাজনীতি ডটকম

মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের তিন বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশালে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি টানা বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
রোববার (৬ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হলে তাকে ভারী এবং ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হলে তাকে অতি ভারী বৃষ্টিপাত বলা হয়।
এদিকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের পবিত্র কর্তব্য।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টি অধ্যাদেশ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
৫ ঘণ্টা আগে
জাতীয় শিক্ষাক্রমে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে