নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের দড়িকান্দি এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতু এলাকায় গিয়ে এমন চিত্র দেখা করা যায়। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি।
একজন চাকরিজীবী বলেন, সকাল থেকে তীব্র যানজট। দীর্ঘ সময় ধরে বাসে বসে আছি। হয়তো আর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর বাড়ি ফিরে যাব।
নারী এক গার্মেন্টকর্মী বলেন, পুরো রাস্তা আটকে আছে। যানজটের কারণে ভেঙে ভেঙে কারখানায় যেতে হচ্ছে। এতে খরচ বেশি হচ্ছে। আমরা গরীব মানুষ। হিসেবের থেকে বেশি খরচ করলে ঝামেলায় পড়তে হয়।
এক বাসচালক বলেন, সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে গেছে। রাস্তায় জ্যাম এতোই যে শিমরাইল মোড়ে এসে বাস আর সামনে আগানোর মতো অবস্থা নেই। যাত্রীরাও বিরক্ত হয়ে বাস থেকে নেমে যাচ্ছে। বাকি পথ পার হতে আর কতো ঘণ্টা লাগে কি জানি।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাইম বলেন, যানজট বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। তবে কী কারণে যানজট সৃষ্টি হয়েছে তা আমার জানা নেই। যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ
১০ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”
১২ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’
১৩ ঘণ্টা আগে
শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।
১৪ ঘণ্টা আগে