হেলমেট বাহিনী যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হেলমেট বাহিনীর সেই যুগের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি। ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন ডিএমপি কমিশনার।

ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করবেন এফবিআই পরিচালকট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করবেন এফবিআই পরিচালক

অতীতে কয়েকটি আন্দোলনে সাংবাদিকদের ওপর হেলমেট বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছিল কিন্তু সুরাহা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সে যুগেরও অবসান ঘটেছে। হেলমেট বাহিনীরও অবসান ঘটেছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনায় ডিএমপি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো সেবা করতে চাই। সাংবাদিকদের ওপর হামলা কেন করবো? শুধু সাংবাদিক কেন কোনো মানুষকেই তো পুলিশ নির্যাতন বা হামলা করতে পারে না। পুলিশ সদস্যরা সব সময় ডিসিপ্লিনে থাকবে, হামলা মামলা বা কারো সঙ্গে খারাপ আচরণ বা অপেশাদার আচরণ কেন করবে?

ডিএমপি কমিশনার ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে বা ঘটে তাহলে আমার নজরে আনবেন; আমি তদন্ত করব, ব্যবস্থা নেব। ডিএমপি কমিশনার হিসেবে আমি গত জুলাই-আগস্টে ধ্বংসযজ্ঞ, নানা ধরনের ক্ষতিকর কার্যাবলীর জন্য ঢাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাশহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্র্যাব পরিবারের ছয় সদস্যের সন্তানকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে ৩২ জনকে পুরস্কৃত করা হয়।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।

আরও উপস্থিত ছিলেন, ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১৪ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১৫ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

১৫ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে
Advertisement