ভোটের দিন বন্ধ থাকবে সব ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১১: ৩৭
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সব ধরনের তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে। নির্বাচন উপলক্ষে গত ২৮ ডিসেম্বর সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২৮ ডিসেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে আগামী ৭ জানুয়ারি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ভোটের দিন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জিয়াউল আহসানের সম্পদের তালিকা করছে দুদক, বাড়িতে অভিযান

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে মালামাল ও সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সেখানে অভিযান চালিয়েছে দুদকের একটি দল।

১০ ঘণ্টা আগে

করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা সেই রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

পল্লবী থানার একটি মামলায় করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।’

১৩ ঘণ্টা আগে

শরিক দলগুলোর শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৩ ঘণ্টা আগে