প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দিয়েছেন।
ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করা দলগুলো হলো—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং গণসংহতি আন্দোলন।
বুধবার (১২ মার্চ) ঢাকাস্থ ফরাসি দূতাবাস জানায়, বৈঠকগুলোতে দেশটির রাষ্ট্রদূত গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আসন্ন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশে রাজনৈতিক সংলাপের ওপর জোর দেন।
ফ্রান্স বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক আরও জোরদার করতে এবং বৃহত্তর ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ম্যারি মাসদুপুই।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১০ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১০ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১৪ ঘণ্টা আগে