প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা তাদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন। ফলে বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে।
বেতনসহ রানিং অ্যালাউন্স অন্তর্ভুক্ত করে পেনশন ও আনুতোষিক সুবিধা নিশ্চিত করার দাবিতে এই কর্মবিরতি পালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রানিং স্টাফদের মাইলেজ সমস্যার সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সকল রানিং স্টাফকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার বাসভবনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
রাত আড়াইটার সময় ব্রিফিংয়ে মো. মজিবুর রহমান জানান, রেলপথ উপদেষ্টা বুধবারের মধ্যে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। জনদুর্ভোগ এড়াতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত আড়াইটা পর্যন্ত টানা সাড়ে ২৬ ঘণ্টা দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ ছিল, যার ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন।

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
৬ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৮ ঘণ্টা আগে