ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়ালি একটি আলোচনায় অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর ব্যাপারে। এর পরপরই, ড. ইউনূস তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন, যেখানে তিনি জানান যে ইলন মাস্কের সঙ্গে তাদের আলোচনা সফল হয়েছে এবং তারা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
পোস্টে ড. ইউনূস লেখেন, “মি. ইলন মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি, তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারবো।”
পোস্টটির কিছুক্ষণ পরেই, ইলন মাস্কের মন্তব্য আসে। তিনি লিখেন, “আমিও সেদিকে তাকিয়ে আছি (একসঙ্গে কাজ করার ব্যাপারে)।”
এই পোস্ট ও ইলন মাস্কের মন্তব্যের স্ক্রিনশট শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন।
এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ স্টারলিংক সেবা চালু হলে দেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছানো সহজ হবে, যা দেশের ডিজিটাল অবকাঠামো এবং প্রযুক্তির উন্নয়নকে ত্বরান্বিত করবে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১৭ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১৮ ঘণ্টা আগে