প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিষিদ্ধঘোষিত সংগঠন হিসেবে হিযবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ গণ্য হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শুক্রবার (৭ মার্চ) এক বার্তায় এ কথা জানায় সংস্থাটি। খিলাফত প্রতিষ্ঠার জন্য সংগঠনটি ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচি নিয়ে সক্রিয় হয়ে ওঠার চেষ্টার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর থেকে এ বিবৃতি এসেছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তারও করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট। উত্তরায় তারা ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির যেকোনো কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে।
হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ সব ধরনের সংগঠনের যেকোনো প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে তা দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়া বন
২ ঘণ্টা আগে
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পাঁচজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ ওঠে শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা
৩ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই রয়েছে।
৫ ঘণ্টা আগে
বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদে
৮ ঘণ্টা আগে