ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ মঞ্চের ধর্ষণবিরোধী গণপদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে গতকাল পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। গতকাল মঙ্গলবার সংগঠনের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক বিবৃতিতে হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন।
দোষীদের শাস্তি দাবি করে তারা বলেন, ‘সারাদেশে অব্যাহতভাবে নারী নিপীড়ন, ধর্ষণের ঘটনায় দেশের মানুষ বিচার ও নিরাপদ পরিবেশের দাবিতে রাজপথে নেমেছে। চলমান এই আন্দোলনের ধারাবাহিকতায় আজকের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা দেখতে পেলাম গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সেই নারীরাই হামলার শিকার হলো। এই ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
‘একই সাথে আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানে নারীরা বীরত্বের সাথে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। অসংখ্য ছাত্র-ছাত্রী-নারী-শিশু প্রাণ দিয়েছেন বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে। নারী -পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থানে লড়াই করেছে। তখন আমরা দেখিনি যে কোনো নারী আক্রান্ত হয়েছেন। অথচ পরবর্তী সময়ে নারীর প্রতি মোরাল পুলিশিং, মব ভায়োলেন্স এর ঘটনা ঘটছে। ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকার এ দায় এড়াতে পারেন না।’
সর্বোপরি আমরা বলতে চাই আজকের এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দেশে চলমান নারীর ওপর নিপীড়ন ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিশেষ ট্রাইবুনালে বিচারিক প্রক্রিয়া দ্রুত পরিচালনা করে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই রয়েছে।
৪ ঘণ্টা আগে
বর্তমানে গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদে
৭ ঘণ্টা আগে
রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৯টি সাধারণ বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা চলছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। এছাড়া মাদ্রাসা বোর্ডে আলিম এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব
১০ ঘণ্টা আগে