প্রতিবেদক, রাজনীতি ডটকম

দল হিসেবে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। পৃথক এক রিটে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত সবশেষ তিনটি জাতীয় নির্বাচন বাতিল চাওয়া হয়েছে।
তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রিট করা হয়নি।
সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন তিন ছাত্রনেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও মো. হাসিবুল ইসলাম।
রিটে আওয়ামী লীগ ছাড়াও আরও ১০টি দলের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। দলগুলো হলো— জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরীকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, এলডিপি, জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী দল, মার্ক্সিস্ট-লেলিনিস্ট (বড়ুয়া) ও সোসিওলিস্ট পার্টি অব বাংলাদেশ।
এদিকে আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত বিগত তিনটি জাতীয় নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না, আরেকটি রিট করা হয়েছে এ বিষয়ে।
আদালত সূত্রে জানা গেছে, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।
আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম রিট দায়েরের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ যে দল হিসেবে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে হাইকোর্টে রিট করেছিলেন নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ ২৭ আগস্ট শুনানি নেন। পরে ১ সেপ্টেম্বর ওই রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।
এদিকে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
৫ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ
৭ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৭ ঘণ্টা আগে