প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের অর্থনীতিকে একটি উদীয়মান অর্থনীতি বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এ ধরনের অর্থনীতিতে কিছু বিকৃতি থাকবেই, লাভ বা মুনাফার সুযোগ নেবেই। এটি মোকাবিলা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক সংস্থাকে বিধিবিধান প্রয়োগ করতে হবে। আইনে যা আছে, সেটিকে মাঠে নেমে প্রয়োগ করতে হবে। বাজারের সিন্ডিকেট যদি দেখতে পারতাম, ধরতে পারতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ মার্কেটিং ডে’র সূচনাপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায়। তবে এটা সাময়িকভাবে বাজারের ভেতরেই থাকতে পারে। সিন্ডিকেট হয়, সিন্ডিকেট ভাঙে, নতুন সিন্ডিকেট হয়। আমাদের মতো উদীয়মান অর্থনীতিতে এ ধরনের কিছু কিছু বিকৃতি থাকবেই, লাভ বা মুনাফার সুযোগ নেবেই। এটি মোকাবিলা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের নিয়ন্ত্রক সংস্থা, নিয়ামক, বিধিবিধান প্রয়োগ করতে হবে। আইনে যা আছে, সেটিকে মাঠে নেমে প্রয়োগ করতে হবে। এখানে আমাদের কিছু ঘাটতি হয়ে যায়। আমাদের কয়েকটা সংস্থা আছে, একেবারে নতুন। তাদের দাঁত গজাতে হবে তো। তারা ধীরে ধীরে অভিজ্ঞ হচ্ছে, কাজ করছে।
আরেক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, শ্রীলঙ্কা আমাদের বন্ধুরাষ্ট্র, প্রতিবেশী। তুলনা করে লাভ নেই। দুই বছর আগে অনেকেই বলেছিলেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে, শুধু বাঁশি বাজানো বাকি। সেটি হয়নি। আমরা চাই, শ্রীলঙ্কা ভালো করুক, আমরাও ভালো করতে পারবো। ফলে এ ধরনের তুলনা মানুষ অনেক সময় ভুলভাবে নেবে। শ্রীলঙ্কার অর্থনীতির আকার আমাদের অর্থনীতির ১০ ভাগের এক ভাগও নয়। কিছু সূচকে শ্রীলঙ্কা আবার আমাদের চেয়ে এগিয়ে। শ্রীলংকা যদি ঘুরে দাঁড়িয়ে থাকে, ভালো। আই এপ্রিশিয়েট। আমরাও ঘুরে দাঁড়াচ্ছি, দাঁড়াবো। ভয় বা সংকটের কোনো বিষয় নেই৷

নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবুল বাশার। তিনি সবুজবাগ থানাধীন ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৯ ঘণ্টা আগে