বাংলাদেশের নির্বাচনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা ছিল: মস্কো

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল বলে অভিমত প্রকাশ করেছে রাশিয়া। নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল অংশ না নেওয়াটা দুঃখজনক বলে উল্লেখ করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকায় রাশিয়া দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র বলেন, বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২২২টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জিতেছে। এটা স্থানীয় নাগরিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিশ্চিত করেছে।

মারিয়া জাখারোভা বলেন, আমরা নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানোর সুযোগটি নিতে চাই। যদিও কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত ছিল। বাইরে থেকেও এটিকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, যেটি আমরা ইতোমধ্যে উল্লেখ করেছি গত বছরের ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করা উচিত।

রুশ মুখপাত্র বলেন, রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক বহু পর্যবেক্ষক এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনের বৈধতা দিয়েছে। তাদের দেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ।

মারিয়া জাখারোভা বলেন, ১১ জানুয়ারি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে। রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ান ফেডারেশন সরকারের চেয়ারম্যান মিখাইল মিশুস্টিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১০ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১১ ঘণ্টা আগে

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বেঁড়িবাধ নির্মাণসহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’

১২ ঘণ্টা আগে

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

১২ ঘণ্টা আগে