নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের প্রাণহানি

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১: ০০
ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রগ্রাম মেইল ট্রেনের ছাদে ১২-২০ বয়সী পাঁচজন অবস্থান করছিল। তারা ট্রেনের ছাদে হাঁটতে হাঁটতে একদম সামনে চলে আসে। কোনো কারণে সেখান থেকে পড়ে পাঁচজন মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১০ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১০ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১২ ঘণ্টা আগে