প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্বমানের একাডেমিক জীবন ছেড়ে দেশে ফিরে দীর্ঘ দুই দশক ধরে গণিত শিক্ষা ও গবেষণা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদারকে ২০২৬ সালের ‘একুশে পদকে’ ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক মাহবুবুল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
অধ্যাপক মাহবুবুলের বর্ণাঢ্য শিক্ষা জীবন শুরু হয় যুক্তরাষ্ট্রে, যেখানে তিনি ওয়েস্টিংহাউজ সায়েন্স ট্যালেন্ট সার্চের জাতীয় ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করেন।
এ ছাড়াও তিনি ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারে পুরস্কারপ্রাপ্ত এবং ন্যাশনাল বাইসেন্টেনিয়াল রাইটিং প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম হয়ে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন।
২০০৬ সাল থেকে সম্পূর্ণ অবৈতনিকভাবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দলের টিম লিডার ও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মাহবুবুল। ২০১৪ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর ২০২০ সালে তিনি সেখানে ‘স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সেস’ প্রতিষ্ঠা করেন।
অধ্যাপক মাহবুবুল আলমের সচেতন স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণিতচর্চা, শিক্ষা ও মৌলিক গবেষণায় অনন্য প্রভাব ফেলেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা স্থাবর সম্পত্তি জব্দ (অ্যাটাচমেন্ট) করার নির্দেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
জুলাই–আগস্টের সহিংসতা ঘিরে দেশজুড়ে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেককে আসামি করা হয়েছে। ওই সময়ের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হন সাবেক এই সংসদ সদস্য।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর বিশ্বাস— রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও জ্ঞানী-গুণীজন দিকনির্দেশনার ভূমিকা পালন করেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতী মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে।
১ ঘণ্টা আগে
প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “আমরা ইতোমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আমরা আরও সিসিটিভি ফুটেজ কালেক্ট করার চেষ্টা করছি।
১ ঘণ্টা আগে