খতনার জন্য অচেতনের পর আর জ্ঞান ফিরল না আয়ানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিশু আয়ান। ছবি: সংগৃহীত

নিরাপদে খতনা করানোর জন্য শিশু আয়ানকে গত ৩১ ডিসেম্বর নেওয়া হয়েছিল রাজধানীর বাড্ডা-সাঁতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে খতনা করানোর জন্য পুরোপুরি অচেতন করা হয় তাকে। কিন্তু অচেতন করা হলেও তার আর জ্ঞান ফেরেনি। অবশেষে গতকাল রোববার রাতে তার মৃত্যু হয়।

টানা ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর গতকাল রোববার রাতে শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন গুলশানের ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকেরা। আজ সোমবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন আয়ানের বাবা শামীম আহমেদ।

আয়ানের বয়স ৫ বছর নয় মাস। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায়। গত ৩১ ডিসেম্বর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করানোর জন্য আনা হয় আয়ানকে। সেদিন বেলা ৯টায় খতনা করার জন্য তাকে পুরোপুরি অজ্ঞান করা হয়। খতনার পর ১১টায়ও জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় আয়ানকে।

রোববার রাতে আয়ানের লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

আয়ানের বাবা শামীম আহমেদ বলেন, ‘নিরাপদে যেন খতনাটা হয় তার জন্যই বেশি টাকা গেলেও হাসপাতালটিতে নিয়ে গেলাম। কিন্তু তাদের ভুলের কারণে আজ আমার ছেলেটা মারা গেছে। তাদের শাস্তি চাই। তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আর কেউ যেন এমন ভুলের কারণে মারা না যায়।’

এর আগে, গত ৫ জানুয়ারি শামীম আহমেদ জানিয়েছিলেন, আয়ান তাদের বড় ছেলে। তার ৬ মাসের মেয়ে আছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগস্টে আসছে প্রবাসী কার্ড

নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে অগাস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড’ চালু করবে সরকার।

১৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১৭ ঘণ্টা আগে

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১৯ ঘণ্টা আগে