প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই ও নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩৩ জন।
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পঙ্গু হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর কোরবানি শুরু হওয়ার পর থেকেই গরুর লাথি, গুঁতা, দড়ির টানে হাত-পা ভাঙা, আঙুল কাটা ও রগ ছিঁড়ে যাওয়ার মতো নানা দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
আহতদের একজন তুরাগের মামুন তালুকদার। গরুর গুঁতায় তিনি বাম হাতের দুটি আঙুল হারিয়েছেন। তিনি জানান, গরুটি অনেক চঞ্চল ছিল। কোরবানির প্রস্তুতির সময় গরুটি তাকে গুঁতা দিলে তিনি টিনের ওপর পড়ে যান। এ সময় হাতের দুটি আঙুল কেটে যায়।
মিরপুর-১ নম্বরের টোলারবাগ এলাকার মোহাম্মদ তুষার মুফতি জানান, গরু বাঁধার সময় দড়ি পিছলে গেলে গরুটি পড়ে যায়। তখন দড়ির টানে তার বাম হাতের একটি আঙুল ভেঙে যায়।
নিটোরের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জীবনানন্দ হালদার বলেন, গত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত মোট ১৬৮ জন রোগী হাসপাতালে এসেছেন। এর মধ্যে কোরবানি সংশ্লিষ্ট দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন। মোট রোগীর মধ্যে ৮৯ জনকে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানি দিতে গিয়ে আঙুল কাটা, রগ কাটা, হাত-পা ও কোমরে আঘাত পাওয়ার মতো ঘটনা বেশি ঘটেছে। এছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যাও ছিল উল্লেখযোগ্য।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৪ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৪ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৫ ঘণ্টা আগে