প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তরে পদোন্নতি, বদলি ইত্যাদি ক্ষেত্রে বিশাল একটা ঘুষ ও কমিশন বাণিজ্য হয়। এ সেক্টরে যত ধরনের দুর্নীতি হয়, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি। এটা নিয়ে কাজ হচ্ছে। শিক্ষায় যত ধরনের দুর্নীতি আছে সেটা ধরতে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা আছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মঞ্জুরি শব্দটা বাদ দিয়ে ‘বিশ্ববিদ্যালয় কমিশন’ হবে। কারণ বাংলাদেশে অনেকগুলো পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যাতে আরও বৃহৎ আকারে কাজ করতে পারে। সর্বোচ্চ শিক্ষার মান যাতে আন্তর্জাতিক মানের হয় সেই কাজ বিশ্ববিদ্যালয় কমিশন করবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
ইউজিসির নাম পরিবর্তনে অধ্যাদেশ জারি করা হবে নাকি অন্য কোনো পদ্ধতিতে হবে; জানতে চাইলে শফিকুল আলম বলেন, এটা শিক্ষা মন্ত্রণালয় বলতে পারবে। তবে এতটুকু বলতে পারি, দ্রুত সময়ের মধ্যে আপনারা এর আপডেট দেখতে পাবেন।
তিনি বলেন, শিক্ষক প্রশিক্ষণকে অনেক বড় বিষয় হিসেবে দেখা হয় বাইরে (বিভিন্ন দেশে)। শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদেরও মানোন্নয়ন করতে হয়। কিন্তু দেখা যায় সরকারি শিক্ষকরা যতটা প্রশিক্ষণের সুযোগ পান, বেসরকারি শিক্ষকরা সেটা পান না। এ বিষয়ে সরকারের কাজ করার পরিকল্পনা রয়েছে।
প্রেস সচিব বলেন, স্কুল-কলেজ পর্যায়ে আইসিটি বিষয়টি সেভাবে যুগোপযোগী হয়নি। বিশ্বব্যাপী আইসিটি বিষয়টি যে পর্যায়ে চলে গেছে সে অনুযায়ী আপডেট হয়নি। এটাকে সেভাবে আপডেট করা না গেলে টেকনিক্যাল বিষয়ে আমরা সেভাবে কোয়ালিটি সম্পন্ন ছেলে-মেয়ে পাব না। এ জায়গায় কাজ হচ্ছে। বাংলাদেশের টেকনিক্যাল শিক্ষাকে একেবারে আপ-টু-ডেট করার পরিকল্পনা আছে।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। কিন্তু আমার কথা হলো আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারব। আমার সময় তো আনলিমিটেড না। আমি একটা কাজ হাতে নিলাম কিন্তু করতে পারলাম না। সেটা ঠিক না। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস দেখছি। আমরা কতটুকু করতে পারব সে অনুযায়ী কাজ করছি। যে জায়গাগুলোতে মানসম্মত পরিবর্তন আসবে সেই জায়গাগুলোতে আমরা বেশি ফোকাস করছি।

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
৮ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
৮ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
৯ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে