প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংবিধান সংশোধনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে পাঁচটি সদস্যপদ খালিও রাখা হয়েছে। তবে এ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংসদনেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিশেষ এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— চিফ হুইপ নূরুল ইসলাম মনি; আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান; ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল; বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল; গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি; বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ; গণঅধিকার পরিষদের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর; এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।
কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখা হবে। এই পাঁচটি পদ আপাতত খালি রাখা হয়েছে। বিরোধী দল থেকে মনোনয়ন দিলে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
তবে এ বিশেষ কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। এ সংসদের যাত্রার শুরু থেকেই জামায়াতে ইসলামীর দাবি, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংবিধান সংস্কার করতে হবে, কোনোভাবেই সংবিধান সংশোধন করা যাবে না।
অন্যদিকে সরকারি দল বিএনপির অবস্থান, সংবিধান সংশোধন করতে হলে সাংবিধানিক উপায়েই করতে হবে। সংবিধানে সাংবিধানিক সংস্কার পরিষদের উল্লেখ না থাকায় বিএনপির সংসদ সদস্যরা নির্বাচনের পর শপথ অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও নেননি। ওই সময় কেবল জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে