আশুলিয়ায় ৮ পোশাক কারখানায় সাধারণ ছুটি

সাভার (ঢাকা) প্রতিনিধি

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) শনিবার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত অনুযায়ী রোববার সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিল। কিন্তু তা থাকা সত্ত্বেও ৮ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

সকাল ১০টার দিকে আশুলিয়ার আটটি পোশাক কারখানায় সাধারণ ছুটি দেয় কারখানা কৃর্তপক্ষ। এদিকে পোশাক কারখানায় অস্থিরতার কারণে পাঁচজনকে আটক করছে পুলিশ। তবে তারা শ্রমিক কিনা জানা যায়নি। এরআগেও ১৪ জনকে আটক করা হয়েছিল।

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আটটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

শ্রমিক আটক বিষয়ে তিনি বলেন, এরআগে ১৪ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ১১জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এখন যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কালেমা খচিত পতাকা ঘিরে রাজনৈতিক অপব্যবহার কাম্য নয়: ধর্মমন্ত্রী

কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

৪ ঘণ্টা আগে

পদ্মা রেল সেতুর নিচে মাটি কাটা পরিকল্পনার স্বার্থেই, ঝুঁকি নেই: মন্ত্রী

পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কেটে নেওয়া ‘ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই’ এবং এতে কোনো ধরনের ‘ঝুঁকি নেই’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

৫ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, শনাক্ত ১৫৪ শিশুর

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮২, চট্টগ্রামে ৫১, বরিশালে ৪০, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ শিশু মারা গেছে।

৫ ঘণ্টা আগে

কানাডায় আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির ম্যাভিরভ

১৬টি দেশ থেকে অংশ নেওয়া ৭৬টি দলকে হারিয়ে দেশের জন্য অনন্য এ গৌরব বয়ে এনেছে এমআইএসটির ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দলটি।

৬ ঘণ্টা আগে