‘পার্বত্য চট্টগ্রামেও সমানতালে উন্নয়নের গতিধারা এগিয়ে চলছে’

বাসস

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেছেন, সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও সমানতালে উন্নয়নের গতিধারা এগিয়ে চলছে।

তিনি বলেন, খুব শিগগিরই কাপ্তাই হ্রদ ড্রেজিংসহ হ্রদ রক্ষায় বৃহৎ আকারে হ্রদের উন্নয়ন কার্যক্রম শুরু হবে। এছাড়াও কাপ্তাই হ্রদের বিষয়ে একটি বড় প্রকল্প দেয়া আছে এবং এটি একনেকে যাবে।

বৃহস্পতিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে পার্বত্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত স্থায়ী কমিটির এ সভায় সভাপতিত্ব করেন বীর বাহাদুর ঊশৈ সিং, এমপি।

এ সময় সংসদীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি, ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য স্বরতী তঞ্চঙ্গ্যা বৈঠকে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে নিয়োগের ক্ষেত্রে এই এলাকাটি একটি পশ্চাদপদ বিশেষ অঞ্চল হিসেবে চাকরি ক্ষেত্রে বয়সসীমা শিথিলের বিষয়ে আলোচনা চলছে।

পার্বত্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। যেখানে জাতি-গোষ্ঠীসহ সম্প্রদায় ভিত্তিক কোনো বৈষম্য থাকবেনা।

এছাড়া বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানসহ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে তিন পার্বত্য জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পগুলো সর্ম্পকে আলোচনা করা হয়। এবং পার্বত্য তিন জেলায় চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে পার্বত্য রাঙ্গামাটি জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

আগামীকাল শুক্রবার রাঙ্গামাটি জেলার উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করবেন কমিটির সদস্যরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০%

গবেষণাটি দেশের ৩২টি জেলায় জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৫ সময়কালে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত ৪ হাজার ৪০টি মামলার নথি ও রেজিস্টার পর্যালোচনার ভিত্তিতে করা হয়। গবেষণায় নিষ্পত্তি হওয়া মামলাগুলোর ক্ষেত্রে মামলার সময়সীমা, মুলতবির সংখ্যা, সময় আবেদনের পুনরাবৃত্তি, মামলার ধরন ও নিষ্পত্তি, সাক্ষী ও অভিযুক্তের ত

৩ ঘণ্টা আগে

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও রেশনিংয়ের দাবি

অতিবৃষ্টিতে ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি। একই সঙ্গে পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত হাওর এলাকাকে দুর্গত ঘোষণা করে রেশনিং ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

৩ ঘণ্টা আগে

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

এর আগে দূতাবাস জানিয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন- এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

৪ ঘণ্টা আগে

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এ স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ ঘণ্টা আগে