প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিন এ নির্বাচনের মনোনয়নয়নপত্র সংগ্রহ করেছেন ৫২ জন, যাদের সবাই বিএনপির সমর্থনপ্রত্যাশী।
আগামী ১২ মে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সংসদে সংরক্ষিত নারী হিসেবে সংসদ সদস্য হবেন মোট ৫০ জন। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট আসন পাবে ৩৬টি, জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধী দলীয় জোট পাবে ১৩টি আসন। ছয়জন স্বতন্ত্র প্রার্থীর জোটের জন্য বরাদ্দ দেওয়া হবে একটি আসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের কাছ থেকে ৫২ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরীন মাহবুব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনে কমিশনার ছিলেন মাহবুব তালুকদার। সে নির্বাচন বিতর্কিত ছিল। মাহবুব তালুকদারও আলোচিত ছিলেন নানা ইস্যুতে নির্বাচন কমিশনে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত জানানোর জন্য।
বৃহস্পতিবার আর যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন— মনিরা বানু, শাহেনেওয়াজ চৌধুরী, ফরিদা আক্তার, মমতাজ আক্তার, ফারজানা রশিদ লাবনী, নিলুফা ইয়াসমিন খান, সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক, জিনাত আরা আফু, কাজী মরিয়ম বেগম, হাফেজা ফেরদৌস লিমন, তাহমিনা খান, রুবিনা আক্তার রুবা।
মনোনয়নপত্র নিয়েছেন— শামিমা রহিম, মুনমুন তালুকদার, তহমীনা আক্তার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াসমিন, আফসানা মিমি, সানসিলা জেবরিন, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন, লাভলী, জেসমিনা খানম, ফরিদা ইয়াসমিন (ডোরা)।
মনোনয়নপত্র সংগ্রহ করা বাকিরা হলেন— মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবিবা আক্তার পাপিয়া, আয়েশা আক্তার সানজি, সায়মা আহমেদ, শাহীনূর বেগম (সাগর), মাহমুদা আক্তার, নাছিমা ইসলাম চৌধুরী দৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা, মাহমুদা সুলতানা চৌধুরী (ঝর্ণা) ও নিলুফার চৌধুরী মনি।
গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। যাচাইয়ের পর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল।
২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি নিয়ে বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। পরদিন ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৫ ঘণ্টা আগে