কক্সবাজার প্রতিনিধি

এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘কয়েক মাসের মধ্যে ১৬ থেকে ১৭ বছরের জঞ্জাল সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কারকাজ শুরু হয়েছে। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।’
শনিবার রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় তিনি আরো বলেন, ‘জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ।’
যাকাতভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না জানিয়ে তিনি বলেন, ‘দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না।’
ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজারের সভাপতি মাওলানা মুফতি কিফায়াত উল্লাহ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আসা ইসলামিক বক্তা হজরত মাওলানা সৈয়দ আশহাদ রশিদী।

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
৫ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭ ঘণ্টা আগে
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে