প্রতিবেদক, রাজনীতি ডটকম

তামাকজাত পণ্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেছেন, তামাক একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং এর ব্যবহার হ্রাস করা জরুরি। তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তামাকজাত পণ্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এর ব্যবহার নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত করারোপ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
রোববার (২৪ মার্চ) পার্লামেন্ট ক্লাবে তামাকমুক্ত বাংলাদেশ প্ল্যাটফর্ম আয়োজিত এক বৈঠকে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরও বলেন, আমাদের সমাজে তামাকের প্রভাব কমাতে হবে এবং তামাকমুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
এ বিষয়ে নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বেসরকারি সংস্থাসহ সব স্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সভায় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ বিশেষজ্ঞ, এবং সংগঠনটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় সবাই তামাক নিয়ন্ত্রণের ওপর তাদের মতামত ও পরামর্শ দেন।

যদিও এসব ভূমিকম্পের বেশিরভাগই মাঝারি বা অপেক্ষাকৃত কম মাত্রার, তবুও বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে আরেকটি বিষয়, আর তা হলো উৎপত্তিস্থলগুলোর অবস্থান।
২ ঘণ্টা আগে
‘গারফিল্ড এআই’ নামের প্রতিষ্ঠানটি গত মাসে ইংল্যান্ডের ওয়ান্ডসওয়ার্থ কাউন্টি কোর্টে একজন ফ্রিল্যান্স কর্মীর বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত মামলায় জয়লাভ করে। গত বছর যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি দেশটির প্রথম এআইভিত্তিক ল’ ফার্ম।
২ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ ঘণ্টা আগে
উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
৩ ঘণ্টা আগে