১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রতিদিনই ভাঙছে তাপমাত্রা সব রেকর্ড। গতকাল রোববার দেশের ১১ অঞ্চলের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে। আজ সোমবার (২৯ এপ্রিল) প্রায় ১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে গেছে। একইভাবে ঢাকার তাপমাত্রা আজ আবারও ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। তবে সুখবর হচ্ছে ২ বা ৩ মে সিলেটে ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছু সময়ের জন্য কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর।

ঢাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, যা গতকাল রবিবার ছিল ৩৯ ডিগ্রি। এর আগের দিন শনিবার ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল যশোরে ৪২ দশমিক ২। এ ছাড়া ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকা অঞ্চলগুলো হচ্ছে— ঈশ্বরদী, যশোর, রাজশাহী, বাঘাবাড়ি, কয়রা, ফরিদপুর, মোংলা, খুলনা, টাঙ্গাইল, কুমারখালি, বদলগাছি, বগুড়া, আরিচা, গোপালগঞ্জ এবং সাতক্ষীরা। এ হিসেবে দেশের প্রায় ১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে অবস্থান করছে। এর আগে এ দিন ১১ অঞ্চলের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে।

গতবছরের এই সময়ে এতগুলো অঞ্চলের তাপমাত্রা একসঙ্গে ৪০ ডিগ্রির উপরে উঠেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা।

বলেন, এত বেশি তাপমাত্রা এতদিন ধরে এত বেশি এলাকায় এর আগে কখনও থাকেনি। এটা গতবছরের তুলনায় অবশ্যই বেশি। তিনি আরও বলেন, সিলেটের নানা এলাকায় গত কদিন ধরেই ঝড়-বৃষ্টি হচ্ছে। ২ বা ৩ মে এর দিকে সিলেট ছাড়াও ঢাকা বিভাগসহ আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, যশোর ও রাজশাহী জেলাগুলোর উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বুধবারও একই থাকতে পারে তাপমাত্রা পরিস্থিতি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১২ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

১৩ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

১৩ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১৩ ঘণ্টা আগে