বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করার দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

৭ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৯ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১১ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১১ ঘণ্টা আগে