ডেস্ক, রাজনীতি ডটকম

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যা মৌসুমি বায়ুকে বাংলাদেশের ওপর সক্রিয় করেছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কমবে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৬০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রথম ১২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
পরবর্তী ১২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, একই বিভাগের অধিকাংশ স্থানে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে এবং এই সময়ে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।
শেষ ২৪ ঘণ্টায়ও আট বিভাগের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় জানা যাবে আগামী ৩০ জুন (মঙ্গলবার)।
২ ঘণ্টা আগে
লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয়। এ সময়ে মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।
৫ ঘণ্টা আগে
প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কী দাবি আছে সেটা থেকে বেরিয়ে আসুন আমরা চিন্তা করি, আমাদের কী কর্তব্য আছে। আপনাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে— আসুন, আজ থেকে আমরা চিন্তা করি, আমরা কী করতে পারি দেশের জন্য। এটাই হোক আমাদের আজকের চিন্তা— আপনাদের কাছে এই আশা রাখছি।
৫ ঘণ্টা আগে
সেলিমা আহমাদ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের সহধর্মিণী। এই দম্পতির দুই সন্তান আব্দুল মুসাব্বির আহমেদ নিটল ও আবদুল মারিব আহমেদ নিলয়ের নামেই নিটল-নিলয় গ্রুপের নাম রাখা হয়।
১৬ ঘণ্টা আগে