চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েছে বিরল প্রজাতির ৩টি প্রাণী। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সাদুল্লাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের পূর্ব দিকের বিলের একটি ধান ক্ষেতে কী যেন নড়াচড়া করছিল। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা বিষয়টি লক্ষ্য করে সামনে এগিয়ে গেলে বিরল প্রজাতির প্রাণীগুলো দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ৩টি প্রাণী আটক করে। এ সময় আরো কয়েকটি প্রাণী পালিয়ে যায়। পরে এগুলো খাঁচাবন্দি করে রাখা হয়।
এগুলো দেখতে নানা পেশা ও নানা বয়সের মানুষ ভিড় করে । এ নিয়ে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। কেউ বলছে চিতা বাঘের সাবক, কেউ বলছে, গন্ধগোকুল, আবার কেউবা বলছে চিতা বিড়াল।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, দেখতে চিতা বাঘের সাবকের মতো হলেও এটি এক জাতের বিড়াল, যার নাম চিতা বিড়াল।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
৪ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
৫ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
৬ ঘণ্টা আগে