প্রতিবেদক, রাজনীতি ডটকম

চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে কনকনে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে আগামীকাল শুক্রবারও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড় : বৃহস্পতিবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর : বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছে শীত কাতর মানুষগুলো। ঠাণ্ডায় হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ- ঠাণ্ডাজনিত রোগ। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তাররা।
শ্রীমঙ্গল : সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে হিমশীতল বাতাস বইয়ে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে বের হচ্ছে না মানুষজন।
নীলফামারী : নীলফামারীর ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় দিন দিন শীতের তীব্রতার বেড়েই চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও স্বস্তি মিলছে না ঠাণ্ডা থেকে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগে
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।
৩ ঘণ্টা আগে
শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।
৪ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’
৫ ঘণ্টা আগে