শ্রীনগরে পরিযায়ী পাখির বিচরণে মুখর আড়িয়ল বিল

খান সুজন, শ্রীনগর প্রতিনিধি
ফাইল ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিলসহ বিভিন্ন চকে শীতকালীন পরিযায়ী (অতিথি) পাখির আগম বাড়ছে। হাজার হাজার মাইল দূরত্ব অতিক্রম করে পরিযায়ী পাখির ঝাঁক উড়ে আসছে। বিভিন্ন জলাশয় ও ধানি জমিতে বিচরণ করছে এসব পাখির দল। দেখে মনে হবে এ যেন পাখিদের মিলন মেলা। বালিহাঁস, পাতারি হাঁস, সাদা বক, কানি বক, পানকৌড়ি, শামুকখোল, মাছরাঙা, সাদা গাঙচিলসহ নাম না জানা অসংখ্য পরিযায়ী পাখির আগমণে মুখরিত হচ্ছে আড়িয়ল বিল এলাকা।

সরেজমিনে দেখা গেছে, বির্স্তীণ আড়িয়ল বিলের বিভিন্ন জমিতে পাখিরা দল বেঁধে খাদ্যের সন্ধান করছে। অল্প পানিতে ছোট ছোট মাছ ও শামুক ধরে খাচ্ছে। এ ছাড়া উপজেলার পাটাভোগ, কুকুটিয়া, পশ্চিম নওপাড়া, আটপাড়া, বাড়ৈগাঁও, গাদিঘাট এলাকার বিভিন্ন জলাশয় ও ধানের জমিতে অতিথি পাখি বিচরণ করছে।

স্থানীয়রা বলছেন, দেশে শীতের প্রকপ বাড়ার সঙ্গে সঙ্গে পরিযায়ী পাখির আগমণও অনেকাংশে বেড়েছে। এর মধ্যে শামুকখোল, সাদা বক, বালি হাঁসের পরিমাণ বেশি। এরা ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে। ভোর সকাল থেকেই খাদ্যের সন্ধানে পাখিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যার আগেই অতিথি পাখিরা আহার শেষে ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে। আশ্রয় নিচ্ছে এলাকার উঁচু গাছে। খুব কাছ থেকে এসব পাখির বিচরণ উপভোগ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন তারা।

পাটাভোগে মো. সুজন নামে এক পথচারী বলেন, কুয়াসাচ্ছন্ন সকালে শামুকখোল নামক অতিথি পাখির ঝাঁক ধানের জমিতে নেমেছে। দল বেঁধে পাখিরা খাদ্যের সন্ধান করছে।

জানা যায়, পরিযায়ী পাখির দল শীত প্রধান দেশে আবাসস্থল অনুপযোগী হওয়া, খাদ্যের অভাব, প্রচণ্ড শীতের কবল থেকে নিজেদের বাঁচতে এরা বাংলাদেশে আসে। বিশেষ করে আফ্রিকা, ইউরোপ ও দক্ষিণ এসিয়ার বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখির দল আসতে শুরু করে। পরিযায়ী পাখি দেশের সম্পদ। ফসলের ক্ষতি করে এমন সব কীটপতঙ্গ আহার করে এরা জীবন বাচায়। এদের বিষ্ঠায় জমিতে মাটির উর্বরতা বারে। দেশের প্রচলিত আইনেও এসব অতিথি পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার দায়িত্বে থাকা বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার জানিয়েছেন, পাখি বা পরিযায়ী পাখি হত্যা দণ্ডনীয় অপরাধ। কেউ এ ধরনের অপরাধ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সূচি পরিবর্তন, শুরু ১ জুলাই

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।

৩ ঘণ্টা আগে

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।

৪ ঘণ্টা আগে

সকালে গ্রেপ্তার, দুপুরে জামিন পেলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।

৫ ঘণ্টা আগে

২০২৮ সাল থেকে পরিবর্তন হচ্ছে শিক্ষা কারিকুলাম: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’

৬ ঘণ্টা আগে