শিক্ষাপ্রতিষ্ঠানকে প্লাস্টিক বর্জ্যমুক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর

বাসস
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৩৩
ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিত্য ব্যবহার্য প্লাস্টিকমুক্ত করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা দূষণমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশকে প্লাস্টিকের পানির বোতলসহ বিভিন্ন প্রকার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত ঘোষণা করতে চাই। প্লাস্টিক বর্জ্যমুক্ত হলে প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত হাজার হাজার পরিবারও প্লাস্টিকের ক্ষতিকর দূষণ থেকে রক্ষা পাবে। শুধু প্লাস্টিক নয়, শিক্ষা প্রতিষ্ঠানকে সকল প্রকার বর্জ্যমুক্তসহ শিক্ষাঙ্গনের আঙ্গিনায় বৃক্ষরোপণ করতে হবে।’

পরিবেশ মন্ত্রী শনিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্লাস্টিকের ভয়াবহ দূষণ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, এলক্ষ্যে স্কুল-কলেজের সিলেবাসে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, যাতে আগামী প্রজন্ম বাসযোগ্য পৃথিবী উপহার পায়।

এ সময় তিনি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞানাগার সমৃদ্ধ করাসহ সকল প্রকারের সহযোগিতার আশ্বাস দেন এবং একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি শাহেলী পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিভিন্ন শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ এবং দেশাত্মবোধক ডিসপ্লে উপভোগ করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সূচি পরিবর্তন, শুরু ১ জুলাই

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।

২ ঘণ্টা আগে

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।

৩ ঘণ্টা আগে

সকালে গ্রেপ্তার, দুপুরে জামিন পেলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।

৪ ঘণ্টা আগে

২০২৮ সাল থেকে পরিবর্তন হচ্ছে শিক্ষা কারিকুলাম: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’

৫ ঘণ্টা আগে