জয়পুরহাটে কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

জয়পুরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জয়পুরহাট জেলায় সকাল থেকে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার চাদরে ঢাঁকা জেলায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আগের দিনগুলো স্বাভাবিক থাকলেও শনিবার সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। দুপুর পর সূর্যের দেখা মিললেও তেমন তেজ থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে হিমশীতল বাতাসে বেড়েছে শীতের দাপট। এতে চরম বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষেরা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তাই চিকিৎসকদের পরামর্শ এ সময় শিশু ও বৃদ্ধদের সাবধানে রাখতে।

নওগাঁ (মহাদেবপুর) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আনিসুর রহমান জানান, শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রায় ১৩৭ কোটি টাকার (১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) সহায়তা দেওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

৫ ঘণ্টা আগে

১ মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ৯টার দিকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

৫ ঘণ্টা আগে

ইকরার ‘আত্মহত্যা’— অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ড

স্ত্রী আফরা ইভনাথ ইকরাকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরনী মীর এ আদেশ দেন।

৫ ঘণ্টা আগে

অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সূচি পরিবর্তন, শুরু ১ জুলাই

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।

৬ ঘণ্টা আগে