প্রতিবেদক, রাজনীতি ডটকম

তীব্র শীতে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। ঘন কুয়াশা ও উত্তরের ঠাণ্ডা বাতাসে স্থবির জনজীবন। এমন পরিস্থিতিতে দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দুই বিভাগ ও দুই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
পূর্বাভাস বলা হয়েছে, বুধবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পরে। আর বৃহস্পতিবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ দিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশার বিষয়ে বলা হয়েছে, বুধ ও বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। আর শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।
শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়, কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
এতে আরো বলা হয়, বুধবার সারা দেশ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়, শুক্রবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।
৪ ঘণ্টা আগে
শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।
৫ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’
৬ ঘণ্টা আগে