প্রতিবেদক, রাজনীতি ডটকম

বনকে সম্পদ হিসেবে দেখতে হবে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বনের ভেতর দিয়ে রাস্তা বা অন্য কোনও অবকাঠামো নির্মাণ করে বনের ধ্বংস করা যাবে না। তিনি বলেন, বন সংরক্ষণের লক্ষ্যে আইন করা হচ্ছে। বন বিষয়ক গবেষণা বাড়ানো হবে। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণে সকলে মিলে কাজ করে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ‘সম্ভাবনায় বন, উদ্ভাবনায় বন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বন অধিদপ্তরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বনায়ন ও পরিবীক্ষণ কার্যক্রম ডিজিটালাইজড করা হচ্ছে। সুন্দরবনে স্মার্ট প্যাট্রোলিং পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে সফলভাবে বন পরিবীক্ষণ ও অপরাধ দমন করা হচ্ছে। সুন্দরবন ও অন্যান্য রক্ষিত এলাকায় ভ্রমণের জন্য টিকেট ও অন্যান্য সেবা অনলাইনে প্রাপ্তির লক্ষ্যে মোবাইল অ্যাপস প্রস্তুতের কার্যক্রম চলছে।
পরিবেশমন্ত্রী বলেন, বিভিন্ন লক্ষমাত্রা অর্জনে সরকার বিদ্যমান আইন, বিধিমালা ও নীতিমালাগুলি হালনাগাদ করা হচ্ছে। বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সততা বড়ো সম্পদ, যোগ্যতার ভিত্তিতে পোস্টিং হবে। যারা ভালো কাজ করবেন তারা স্বীকৃতি পাবেন।
প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; অতিরিক্ত সচিব (প্রশাসন ) ইকবাল আব্দুল্লাহ হারুন; আরণ্যক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ. জেড. এম মঞ্জুর রশীদ এবং সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায় প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সামাজিক বনায়নের লভ্যাংশভোগীদের মাঝে চেক এবং আআন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আয়োজিত ‘গাছ চেনা’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) বেলা ১টা ৩০ মিনিটে বেইজিংয়ের পথে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
৩ ঘণ্টা আগে
যদিও এসব ভূমিকম্পের বেশিরভাগই মাঝারি বা অপেক্ষাকৃত কম মাত্রার, তবুও বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে আরেকটি বিষয়, আর তা হলো উৎপত্তিস্থলগুলোর অবস্থান।
৩ ঘণ্টা আগে
‘গারফিল্ড এআই’ নামের প্রতিষ্ঠানটি গত মাসে ইংল্যান্ডের ওয়ান্ডসওয়ার্থ কাউন্টি কোর্টে একজন ফ্রিল্যান্স কর্মীর বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত মামলায় জয়লাভ করে। গত বছর যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি দেশটির প্রথম এআইভিত্তিক ল’ ফার্ম।
৩ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৩ ঘণ্টা আগে