মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে রাজধানীতে জলাবদ্ধতা

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকায় ব্যাপক বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। আজ শনিবার ভোর থেকেই শুরু হয় ঝুম বৃষ্টি। যা চলে টানা এক দেড় ঘণ্টা।

মিরপুর এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাঁটু পানিতে ডুবে গেছে মিরপুর ১০, ১১, ১৪, ২ নম্বর ও আশপাশের এলাকা। রাস্তায় পানি বেশি হওয়ায় যাত্রীবাহী বাস চলাচলেও বিঘ্ন ঘটে। এ রকম রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। সকালে অফিস বা যে কোনো কাজে বেরোনো মানুষ পরে বিপত্তিতে। একদিকে বৃষ্টি, আবার রাস্তায় পানি। দুইয়ে নাকাল নগরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় সকালে ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এটা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার কথা থাকলেও হয়েছে অতিবৃষ্টি। আগে ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বৃষ্টির কারণে সকালে রাস্তায় মানুষও ছিল কম। একাধিক পরিবহনের চালক বলেন, প্রতিদিন সকালে যত যাত্রী পাই আজ অতটা নেই। রাস্তায় পানি জমে যাওয়ায় অনেক মানুষ ঘর থেকে বের হয়নি।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঢাকায় সকালে ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এক ঘণ্টা ভালোমতো বৃষ্টিপাত ছিল। সারা দিন আর বৃষ্টির সম্ভাবনা নেই। শেষ রাতে আবার অল্প হতে পারে। ১৩-১৪ তারিখে বৃষ্টির আবার সম্ভাবনা আছে। এরপর ১৯ তারিখের দিক বৃষ্টি হতে পারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনে বাংলাদেশের মর্যাদা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ

১২ ঘণ্টা আগে

বাংলা গানে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপির

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

১৩ ঘণ্টা আগে

নবাবগঞ্জে ‘ছানি-মুক্ত কৈলাইল কর্মসূচি’র উদ্বোধন

আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে