জানুয়ারি মাসজুড়েই থাকবে শীতের প্রকোপ

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাস জুড়েই থাকবে শীতের প্রকোপ। ২০ জানুয়ারির পর তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়বে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার দিবাগত রাত থেকেই কুয়াশা পড়তে শুরু করে। যা বুধবার ভোর থেকে তীব্র হয়। সকাল ৮টায় ঢাকাসহ সারাদেশ কুয়াশায় ঢেকে আছে। সামান্য দূরের দৃষ্টিসীমা অস্পষ্ট। এরমধ্যে বইছে মৃদু বাতাস। যা ঠান্ডা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৭ জানুয়ারি) খুলনা বিভাগের দুই একটি জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। ২০ তারিখের পর কুয়াশাচ্ছন্ন পরিবেশ কেটে গেলে আবার ঠান্ডা বাড়তে শুরু করবে। যা এ মাস জুড়েই অব্যহত থাকবে।

এদিকে, তীব্র কুয়াশায় বাড়তি সতর্কতা নিয়ে সড়কে চলছে যানবাহন। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। কাজ কমে যাওয়ায় কাঙ্ক্ষিত উপার্জন করতে পারছেন না তারা। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে অনেকের।

এদিকে, ঠান্ডার হাত থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে মানুষের। মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে ফুটপাতেও বিক্রি হচ্ছে সমানতালে। ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এরমধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কৃষিকার্ডের প্রধান লক্ষ্য কৃষককে স্বাবলম্বী করা : ডা. জাহিদ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কৃষককে স্বাবলম্বী করা ও অর্থনৈতিকভাবে স্বচ্ছল করা কৃষিকার্ডের প্রধান লক্ষ্য। আগামী ১৪ এপ্রিল থেকে কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে।

১৬ ঘণ্টা আগে

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : শিক্ষামন্ত্রী

নকল বন্ধের বিষয়ে তিনি বলেন, আওয়ামী আমলের মতো পরীক্ষা এদেশে আর হবে না। তখন শিক্ষকদের হাতে ২টা কলম থাকতো। ১টা কালো, আরেকটা লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা ছাত্রদের খাতায় লিখে দিতো। শিক্ষকরা নকল সরবরাহ করতো। এখন থেকে তা বন্ধ। আগামীর পরীক্ষা হবে নকলমুক্ত পরীক্ষা

১৭ ঘণ্টা আগে

ঈদযাত্রার ৯ দিনে সড়কে ২৩০ প্রাণহানি : রোড সেফটি ফাউন্ডেশন

এসব দুর্ঘটনার মধ্যে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭ দশমিক ২০ শতাংশ। দুর্ঘটনায় ১৩২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৭ দশমিক ১০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৭ জন। অর্থাৎ ১৩ দশমিক ৭৫ শতাংশ। এ সময়ে চারটি নৌ-দ

১৭ ঘণ্টা আগে

আওয়ামী আমলের হেলমেট বাহিনীই এখন ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অভিযোগ করে বলেছেন, বিগত আওয়ামী শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনে জড়িত ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’ হিসেবে সক্রিয় হয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

১৭ ঘণ্টা আগে