ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ বুধবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় দিল্লির স্কোর ২৯৪। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।
২৪৫ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে ২১৮ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এই স্কোরকেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।
বুধবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
এছাড়াও তালিকার ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম স্থানে অবস্থান করছে ভিয়েতনামের রাজধানী হানোই, ঘানার রাজধানী আক্রা, নেপালের রাজধানী কাঠমান্ডু, পাকিস্তানের করাচি ও আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরগুলোর স্কোর যথাক্রমে ২১৭, ২০৪, ১৯২ ও ১৯১। ২০০ এর উপরে বায়ুর মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ আর ২০০ এর নিচের স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
এদিকে গ্রাফচার্টে ৯ম স্থানে অবস্থান করলেও খুব একটা ভালো হয়নি বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান। ১৮২ স্কোরে আজ ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগে
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
৬ ঘণ্টা আগে