চাঁদপুরে রাসেল ভাইপার সাপের আতঙ্কে ধানকাটা বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাঁদপুরের মেঘনা নদীর তীরবর্তী চরাঞ্চলে এখন ভরা ধানকাটার মৌসুম চলছে। কিন্তু সেসব চরে বসবাসরত মানুষ রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্কে ধানকাটা বন্ধ করে আতঙ্কে দিন কাটাচ্ছেন। একের পর এক রাসেল ভাইপারের দেখা মিলেছে চরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘ভারত থেকে বাংলাদেশে ঢুকছে এ সাপ। বিশেষ করে বন্যা ও নদীর পানিতে ভাসতে ভাসতে বাংলাদেশে ঢুকছে। আর অতিদ্রুত এটি বংশবিস্তার করে চলছে’। উপজেলার বোরচরে কৃষক সুমন বেপারি তার জমিতে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপ দেখেন। পরে সবাই মিলে মেরে ফেলে সাপটিকে। এর আগে ফেব্রুয়ারি মাসে গফুর বাদশার আলুর জমিতে দেখা মিলেছিল দুটি রাসেল ভাইপার।

বোরচর এলাকার সানাউল্লাহ মাস্টার জানান, বোরচর এলাকায় গত কয়েক মাস ধরে রাসেল ভাইপারের দেখা মিলছে। এতে জমিতে ফসল কাটতে ভয় পাচ্ছেন শ্রমিকরা। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম জানান, রাসেল ভাইপার সাপ অত্যন্ত বিষধর। এর কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদিও এর প্রতিষেধক রয়েছে। সময়মতো চিকিৎসা নেওয়া হলে এ থেকে বাঁচা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের উপদ্রব অনেক বেড়েছে। এখলাসপুর ইউনিয়নের বোরচরে এ সাপের উপদ্রব বেশি। এখন কৃষকরা পায়ে বুট পরে ধান কাটবেন। আর ধানকাটা সব শ্রমিককে বুট দেওয়াও অনেকের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের জানালে ধানকাটা মেশিন দিয়ে সহায়তা করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি, ফেসবুক-গুগলকে ৬ মিলিয়ন ডলার জরিমানা

২০ বছর বয়সী এক তরুণীর করা মামলায় বুধবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এ রায় দেন। এ রায়কে বিশ্লেষকরা ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। তারা বলছেন, একই ধরনের আরও হাজারও মামলার জন্য এ রায় নজির হয়ে থাকবে।

১ দিন আগে

পাম্পে যে তেল দুদিন যেত এখন তা শেষ হচ্ছে ২ ঘণ্টায়: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাকে পেট্রল পাম্প এবং পেট্রল ডিপো পাহারা দেওয়া লাগে যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে, কারণ মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে।

১ দিন আগে

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

ঢাকা মহানগরীতে দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

১ দিন আগে

আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান : ফায়ার সার্ভিস

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। উদ্ধার অভিযানে বিরতি দেওয়া হয়েছে। নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

১ দিন আগে