প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে ভারত। এছাড়াও, বাঘ সংরক্ষণে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল বাস্তবায়ন এবং সুন্দরবন সংরক্ষণ বিষয়ে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম জোরদার করা হবে। এলক্ষ্যে ভারতীয় ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে তার অফিসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উভয় দেশ একসঙ্গে কাজ করবে। এ লক্ষ্যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ও ন্যাশনাল এডাপটেশন প্লান বাস্তবায়নেও একযোগে কাজ করা হবে।
তিনি বলেন, মেরিন বায়োডাইভারসিটি সংরক্ষণ, ইকো-ট্যুরিজম ও সক্ষমতা বৃদ্ধিতেও দুদেশ একযোগে কাজ করবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, পরিবেশ, বন সংরক্ষণ ও উন্নয়নে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সম্পর্ক আরও জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চাই।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।
৪ ঘণ্টা আগে
শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।
৫ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’
৬ ঘণ্টা আগে