কোথাও শিলাবৃষ্টি, কোথাও তাপপ্রবাহের আভাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

দেশের কোথাও বজ্রসহ শিলাবৃষ্টি, আবার কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানা যায়, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়- বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আজও অব্যাহত থাকবে। সেই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে ঘাম শুকায় না। ফলে এতে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়।

কয়েক দিন ধরে রাজধানী ঢাকাতেও তীব্র গরম অনুভূত হচ্ছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, যখন যে এলাকায় বৃষ্টি হবে, তখন সাময়িকভাবে সে এলাকায় কিছুটা তাপমাত্রা কমবে। বৃষ্টি বন্ধ হলে তাপমাত্রা বেড়ে যাবে। তিনি বলেন, বাতাস ঊর্ধ্বমুখী থাকলে জলীয় বাষ্প ওপরে উঠে যায়। আর যেসব অঞ্চলের বাতাস ঊর্ধ্বমুখী নয়, সেসব অঞ্চলে জলীয় বাষ্প থেকে যাচ্ছে। এতে মানুষের মধ্যে ভ্যাপসা গরমের অনুভূতি হচ্ছে।

এদিকে, আগামী রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে উল্লেখিত সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

১ ঘণ্টা আগে

কমছে তিস্তার পানি, প্লাবনের ‘শঙ্কা নেই’

উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

১ ঘণ্টা আগে

ইকরার ‘আত্মহত্যা’— অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড শুনানি বুধবার

স্ত্রী আফরা ইভনাথ ইকরাকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

এর আগে এই ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী ও আইনজীবী নাজনীন নাহার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল

২ ঘণ্টা আগে