প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যথেষ্ট নয়, এর জন্য যথাযথভাবে গবেষণা প্রয়োজন। সর্বোপরি বেসরকারি খাতসহ সবাইকে নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা প্রয়োজন বলে জানান তিনি।
শনিবার (২৩ মার্চ) পার্লামেন্ট মেম্বারস ক্লাব মিলনায়তনে সার্ক বিজনেস কাউন্সিল অব উইমেনস ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 'জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়- নারীর ওপর প্রভাব এবং এগিয়ে যাওয়ার পথ' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
তিনি আরো বলেন, বিদেশিরা এখন বাংলাদেশের কাছ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিভিন্ন কৌশল শিখতে ইচ্ছুক।
পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে স্থিতিস্থাপক সমাজ গড়ে তুলতে নারীরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এ কারণে সহযোগিতামূলক প্রচেষ্টা এবং সম্মিলিত পদক্ষেপ আরো স্থিতিস্থাপক এবং টেকসই বিশ্ব বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জলবায়ু সমস্যা মোকাবেলা করার জন্য মূল স্টেকহোল্ডার হিসাবে মহিলাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ড. মানতাশা আহমেদ, প্রেসিডেন্ট, ডব্লিউআইসিসিআই-এর সার্ক বিজনেস কাউন্সিল; দিলরুবা হায়দার, প্রোগ্রাম বিশেষজ্ঞ, ডিআরআর ও জলবায়ু পরিবর্তন, ইউএন উইমেন; রুনা খান, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক; ড. সামিয়া এ সেলিম, পরিচালক, টেকসই উন্নয়ন কেন্দ্র; সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড্যানিয়েল নোভাক, সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান প্রমুখ।

যদিও এসব ভূমিকম্পের বেশিরভাগই মাঝারি বা অপেক্ষাকৃত কম মাত্রার, তবুও বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে আরেকটি বিষয়, আর তা হলো উৎপত্তিস্থলগুলোর অবস্থান।
২ ঘণ্টা আগে
‘গারফিল্ড এআই’ নামের প্রতিষ্ঠানটি গত মাসে ইংল্যান্ডের ওয়ান্ডসওয়ার্থ কাউন্টি কোর্টে একজন ফ্রিল্যান্স কর্মীর বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত মামলায় জয়লাভ করে। গত বছর যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি দেশটির প্রথম এআইভিত্তিক ল’ ফার্ম।
২ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ ঘণ্টা আগে
উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
২ ঘণ্টা আগে