প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুনাফালোভী মাছ ব্যবসায়ী ও অসৎ বনকর্মর্তাদের যোগসাজশে বার বার সুন্দরবনে আগুন লাগানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাপার সহ-সভাপতি মহিদুল হক খান। এ সময় বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ও বাপার জাতীয় কমিটির সদস্য ড. আবদুল্লাহ হারুন চৌধুরী।
অনুষ্ঠানে বনে অগ্নিকাণ্ডের ঘটনা সরেজমিনে পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করেন বাপার যুগ্ম সম্পাদক নূর আলম শেখ।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, গত ২২ বছরে সংরক্ষিত এই ম্যানগ্রোভ বনে ৩২ বার আগুন লেগে পুড়ে ছাই হয়েছে শতাধিক একর বনভূমি। কঠোর মনিটরিংয়ের অভাবে সুন্দর বনে একের পর এক আগুনে বন পুড়ে ছাই হচ্ছে।
মূল প্রবন্ধে বলা হয়, সর্বশেষ গত শনিবার (৪মে) বেলা ১১টায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় আগুন লেগে বন বিভাগের হিসেবেই পুড়ে যায় ৭ দশমিক ৯ একর বনভূমি। দেশের কিছু ও কূচক্রীমহলের অতি লোভের কারণে সুন্দরবন বিভিন্নভাবে ধ্বংস হচ্ছে। আর দোষ চাপানোর চেষ্টা করছে বনজীবীদের উপরে।
সরেজমিনে পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বাপার যুগ্ম সম্পাদক নূর আলম শেখ বলেন, এশিয়ার ফুঁসফুঁস বিশ্ব ঐতিহ্য সুন্দরবন অক্সিজেন ও কার্বনের এক সুবিশাল ভাণ্ডার।

২০ বছর বয়সী এক তরুণীর করা মামলায় বুধবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এ রায় দেন। এ রায়কে বিশ্লেষকরা ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। তারা বলছেন, একই ধরনের আরও হাজারও মামলার জন্য এ রায় নজির হয়ে থাকবে।
১ দিন আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাকে পেট্রল পাম্প এবং পেট্রল ডিপো পাহারা দেওয়া লাগে যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে, কারণ মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে।
১ দিন আগে
ঢাকা মহানগরীতে দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
১ দিন আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। উদ্ধার অভিযানে বিরতি দেওয়া হয়েছে। নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
১ দিন আগে