সুস্থভাবে বাঁচতে প্লাস্টিক পণ্য বর্জন করতে হবে : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিনের পণ্যের ব্যবহার বন্ধ করতে হবে। এর পরিবর্তে ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ।

বুধবার (২০ মার্চ) আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন কন্সট্রাকশন মাঠে প্রায় ৫ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার (শাড়ি, লুঙ্গি) বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করেছে সরকার। এককভাবে নয়, যৌথভাবে কাজ করা হলে আগামী বছর বায়ুদূষণে কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে।’

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে পরিবেশবান্ধবভাবে আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে দাঁড়ায়। ঈদুল ফিতর একটি আনন্দের উৎসব। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টির আয়োজনের পরিবর্তে সেই অর্থ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের সবার উচিত ধনী ও দরিদ্র সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দালিয়ানে অর্থনৈতিক সম্মেলন শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) বেলা ১টা ৩০ মিনিটে বেইজিংয়ের পথে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

৩ ঘণ্টা আগে

ঢাকার কাছাকাছি একের পর এক ভূমিকম্পের উৎপত্তিস্থল, কী বার্তা দিচ্ছে?

যদিও এসব ভূমিকম্পের বেশিরভাগই মাঝারি বা অপেক্ষাকৃত কম মাত্রার, তবুও বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে আরেকটি বিষয়, আর তা হলো উৎপত্তিস্থলগুলোর অবস্থান।

৩ ঘণ্টা আগে

আইনি ইতিহাসে নতুন অধ্যায়, মামলা জিতল এআই ল’ ফার্ম

‘গারফিল্ড এআই’ নামের প্রতিষ্ঠানটি গত মাসে ইংল্যান্ডের ওয়ান্ডসওয়ার্থ কাউন্টি কোর্টে একজন ফ্রিল্যান্স কর্মীর বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত মামলায় জয়লাভ করে। গত বছর যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি দেশটির প্রথম এআইভিত্তিক ল’ ফার্ম।

৩ ঘণ্টা আগে

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৩ ঘণ্টা আগে