৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১১: ১৪
নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচির আওতায় ১ লাখ ৩ হাজার কৃষককে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে ব্র্যাক। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও সড়ক নিরাপত্তাসহ বিভিন্ন সামাজিক ও আইনি সুরক্ষা নিশ্চিতে বহুমুখী পদক্ষেপ নেবে সংস্থাটি।

কৃষিখাতসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ব্র্যাক। এই কর্মসূচির আওতায় আগামী তিন মাসে সারা দেশে ১ লাখ ৩ হাজার কৃষক ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ, কৃষি উপকরণ এবং আধুনিক প্রযুক্তি সহায়তা পাবেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, সড়ক নিরাপত্তা, মাইগ্রেশন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা এবং শিক্ষা কর্মসূচিতে নেওয়া হবে নানা পদক্ষেপ।

খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি উপকরণের ক্রমবর্ধমান খরচের চাপে দেশের ক্ষুদ্র কৃষকরা যখন কঠিন বাস্তবতার মুখোমুখি, ঠিক সেই সময়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে তাদের পাশে দাঁড়াচ্ছে ব্র্যাক। এই কর্মসূচির আওতায় কৃষিখাতে ৩২ কোটি ৮৫ লাখ টাকা সহায়তা প্রদান করা হবে।

কৃষকদের জীবিকা সম্পদের জন্য ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচির পক্ষ থেকে বিতরণ করা হবে ৫০ লাখ মাছের পোনা, ১ লাখ হাঁসের ছানা, ১ লাখ মুরগির বাচ্চা ও ১ লাখ গাছের চারা। পাশাপাশি ২০ হাজার গবাদিপশুকে দেওয়া হবে বিনামূল্যে টিকা।

পরিবেশবান্ধব অবকাঠামোকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে ১ হাজার ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন ব্যবস্থা— যা রাসায়নিক সারের নির্ভরতা কমিয়ে মাটির উর্বরতা দীর্ঘমেয়াদে রক্ষা করে কৃষি খরচ সাশ্রয় করবে। পাশাপাশি নির্মাণ করা হবে পরিবেশবান্ধব ৫০টি আলু ও ৫০টি পেঁয়াজ সংরক্ষণাগার।

কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে কৃষকদের ফসল কাটার কাজ সহজ ও সাশ্রয়ী করতে বিতরণ করা হবে ২০টি মাড়াই যন্ত্র ও ১০০টি পাওয়ার টিলার। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ৫ হাজার পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি বিতরণ। এই পদ্ধতিতে প্রচলিত সেচের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত পানি সাশ্রয় হয়, সেচ খরচ কমে, এবং একই জমিতে উৎপাদন বৃদ্ধি পায়। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে এটি একটি প্রমাণিত সমাধান।

কৃষকদের দক্ষতা উন্নয়নে ব্র্যাক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। জমির উর্বরতা সংরক্ষণ, স্বল্প খরচে কীটনাশক ব্যবহার, গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস, জৈব বালাইনাশক এবং উন্নত জাতের ধান উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও বিশেষ মনোযোগ দিচ্ছে এই কর্মসূচি। গ্রামীণ কিশোরীদের আত্মবিশ্বাসী ও আয়সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাকের বিশেষ উদ্যোগ 'স্বপ্নসারথি'র আওতায় হাঁস-মুরগি পালন, সেলাই ও স্বাস্থ্যসেবিকা — এই তিনটি খাতে প্রশিক্ষণের মাধ্যমে ৭ হাজার ৮১০ জন তরুণী উপার্জনের সুযোগ পাবেন। ৫ হাজার ২৪০ জন এসএসসি পরীক্ষার্থী ও এর উপরের শ্রেণির ‘স্বপ্নসারথি’ সদস্য পাবেন শিক্ষা সহায়তা। হাওরের চারটি স্কুলের প্রতিটিতে একটি করে ল্যাব রুম করে দেওয়া হবে।

এই কার্যক্রমের বিষয়ে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর বলেন, “আমাদের সদস্যদের বড় অংশই কৃষিজীবী পরিবার থেকে আসেন। যখন ফসলের দাম পড়ে যায়, সেচের খরচ বাড়ে, কিংবা প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে — তখন শুধু ঋণ দিয়ে তাদের পাশে থাকা যথেষ্ট নয়। এই কর্মসূচির মাধ্যমে আমরা সরাসরি উৎপাদন সক্ষমতায় বিনিয়োগ করছি, যাতে আমাদের সদস্যরা প্রকৃত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে পারেন।”

ব্র্যাক কৃষি খাতে সরাসরি সম্পৃক্ততার দীর্ঘ ইতিহাস বহন করে। বীজ ও চারা বিতরণ, জলবায়ু সহনশীল সংরক্ষণ মডেল, এবং গবাদিপশু বিতরণের পাশাপাশি ভাসমান সবজি চাষ, মাশরুম চাষ, উন্নত জাতের মৌমাছি পালন, মধু উৎপাদন ও বিপণন, ভার্মি-কম্পোস্ট উৎপাদন, এবং ক্লাস্টারভিত্তিক সমন্বিত ফসল চাষ ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জেলার কৃষকদের প্রশিক্ষণ দিয়ে আসছে ব্র্যাক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধির পাঁয়তারা চলছে: যাত্রী কল্যাণ সমিতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষিতে অযৌক্তিকহারে বাসভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বাস মালিক সমিতির সরকার সমর্থিত প্রভাবশালী নেতারা অতীতের ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণ করে সরকারের সঙ্গে মিলে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

১৫ ঘণ্টা আগে

বাসে ৬৪, লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা।

১৫ ঘণ্টা আগে

যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, সামনে বর্ষা আসছে। বন্যা ও প্লাবন হতে পারে। এক্ষেত্রে আমাদের আগাম কি কি কাজ করা দরকার সেসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পরিকল্পনাগুলো তাকে অবহিত করেছি।

১৬ ঘণ্টা আগে

চীন যাচ্ছেন মির্জা ফখরুল ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

জানা যায়, দুদিনের সফরে সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বেইজিং যাচ্ছেন। তিনি সেখানে অনুষ্ঠেয় ‘থার্ড হাই-লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ারড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ফোরামে তিনি বক্তব্

১৭ ঘণ্টা আগে