ফসলি জমি রক্ষায় সবাইকে কাজ করার নির্দেশ কৃষি উপদেষ্টার

চট্টগ্রাম ব্যুরো

অনাবাদি জমি চাষের আওতায় আনা ও ফসলি জমি রক্ষায় সবাইকে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া তিনি কৃষিপণ্যের বাজারদর এবং সারের মূল্য নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসককে বাজার তদারকের নির্দেশনাও দেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের প্রশিক্ষণ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষি উপদেষ্টা বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হবে। অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে ও ফসলি জমি রক্ষায় সবাইকে কাজ করতে হবে।

পাহাড়ি জমিতে ফল চাষের ওপরও গুরুত্ব দেন তিনি। সভায় গুটি ইউরিয়া সার ব্যাবহারের ওপর গুরুত্বরোপ করেন এবং অতিরিক্ত ইউরিয়া/কীটনাশক ব্যবহারে অনুৎসাহিত করেন।

সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

৮ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১০ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১০ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১১ ঘণ্টা আগে
Advertisement